সীতাকুণ্ডে প্রাইভেটকার থেকে গাঁজা-ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

Share the post

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯৯ বোতল ফেন্সিডিল এবং ১৪ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আফছার।

গ্রেপ্তারকৃতরা হলেন- আবু সুফিয়ান (২৬) ও ইসমাইল হোসেন (২৮)।র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আফছার বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে গ্রেপ্তারকৃতরা।

তিনি বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা এবং উদ্ধারকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]