ডোমারে এক ভিখারীর ঘরে আগুন, মহিলার লাশ উদ্ধার।

Share the post

রাজু আহম্মেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): নীলফামারীর জেলায় ডোমারে এক ভিখারীর কুড়ের ঘরে আগুনে পুড়ে লন্ড ভন্ড, আগুন নিভে গেলে বয়স্ক জবেদা খাতুন (৬৫) নামে এক মহিলার লাশ পাওয়া যায়। সোমবার রাত ১টায় ডোমার সন্যাসী মন্দির সংলগ্ন এক ভিখারীনি জবেদা খাতুন এর ঘরে আগুন লাগে। ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার শাহাজান আলীর নেতৃত্বে ফায়ারম্যানরা আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় ওই ঘরে থাকা ভিক্ষুক জবেদা খাতুন পুড়ে যায়। ডোমার থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়,

পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন। লাশ থানায় নিয়ে যায় এবং আগামীকাল ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠাবে বলে পুলিশ জানান। কাউন্সিলর আখতারুজ্জামান সুমন বলেন, ওই ভিক্ষুক সেখানে একটি কুড়ের ঘর বানিয়ে দীর্ঘ ১৫ বছর যাবত বসবাস করছে। মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এমনটাই মনে করছেন বলে আমাদের জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]