দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালে রোগী ভর্তি শুরু

Share the post

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় বেড ও আইসিইউ সুবিধা নিয়ে সোমবার (১৯ এপ্রিল) থেকে রোগী নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগী। দেশের বৃহত্তম এই করোনা হাসপাতালটিতে সকাল থেকে রোগী ভর্তিসহ সব চিকিৎসা সুবিধা পাবেন আক্রান্তরা।সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এই হাসপাতালটি উদ্বোধন করেন।

প্রাথমিকভাবে ৫০টি আইসিইউ, ৫০টি  ইমারজেন্সি, ১৫০টি সাধারণ শয্যা এবং ১৩০ জন চিকিৎসক ও ৩০০ নার্স নিয়ে যাত্রা শুরু হলেও এক মাসের মধ্যে এটিকে এক হাজার শয্যায় নিয়ে যাওয়ার ইচ্ছা কর্তৃপক্ষের। এ ছাড়া রোগীদের জন্য রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা।

উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রত্যেকটি বেডেই হাই-ফ্লো অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে। প্রতিটি বেডে আমরা হাইপোনেজাল ক্যানোলা, অক্সিজেন কনসান্ট্রেটর ব্যবহার করব অর্থাৎ হাসপাতালের ৫০০ বেডই আইসিইউ বেড সমতুল্য।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘এই হাসপাতালে যারা আসবেন, তারা অন্যান্য হাসপাতালের মতোই স্বল্প মূল্যে সেরা চিকিৎসা পাবেন।’

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষায়িত ওই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষুধ ও সরঞ্জামের ব্যবস্থা করেছে।

উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শনে গিয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম মহাখালীর ওই মার্কেটটিকে ৫০০ শয্যার আরবান (নগর) হাসপাতালে রূপান্তরের ঘোষণা দেন। ওই ঘোষণার আট মাসের মাথায় শুরু হলো ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]