তালায় বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট,যুবক গ্রেফতার

Share the post

 শেখ ইমরান হোসেন,তালা প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে মানহানিকর পোস্ট করায় মমিন মোড়ল(৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। সে উপজেলার শিরুশুনী গ্রামের আজিজ মোড়লের ছেলে। তেতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার তেতুলিয়া গ্রামের আজিজ মোড়লের ছেলে মমিন মোড়ল গত ৮ই মার্চ দুুপুর আনুমানিক ১ টার দিকে তার ব্যবহৃত ফেসেবুকে বঙ্গবন্ধু কে নিয়ে মানহানিকর পোস্ট করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদির নির্দেশে আমি বাদী হয়ে তালা থানা একটি মামলা দায়ের করি। পরে পুলিশ মমিনকে গ্রেফতার করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাওছার জানান, বঙ্গবন্ধু কে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট প্রদান করায় মমিন মোড়ল কে ২০১৮ এর ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারা মোতাবেক গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা নং ২ তারিখ ০৯.০৪.২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]