গোবিন্দগঞ্জে প্রাচীনকালের হিন্দু শাস্ত্রের বিষ্ণুর মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ ৷

Share the post

নুর আলম আজাদ,গাইবান্ধা: সনাতন শাস্ত্রে হিন্দুদের ত্রি দেবতার অন্যতম জগৎ পালক বিষ্ণু! বৈরিক সাহিত্যে হিন্দুস্থানের প্রধান সৌর দেবতা , বিষ্ণুর মূর্তির দাম আনুমানিক ৬ কোটি টাকা ৷ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম ৮৩ কেজি ওজনের ৬ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছেন। থানা সুত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল গোবিন্দগঞ্জ থানার শাখাহার ইউপির আলীগ্রাম এর সরকারি ”পবনা পুকুর” খনন কালে সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় কালো পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তির (যার ওজন ৮৩ কেজি) পুরাকৃর্তি পাওয়া যায়।ত খন তথায় উপস্থিত পুকুরের পাহারাদার ভোলা(২৭) পিতা শৈলেন চন্দ্র সাং আলীগ্রাম থানা গোবিন্দগঞ্জ মূল্যবান জিনিস মনে করে গ্রামের আমিরুলের বাড়িতে নিয়ে গিয়ে মাটির নিচে মূর্তিটি পুঁতে রাখে।

এমন তথ্য গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ার হোসেন আজ ১৭ এপ্রিল শনিবার রাত আনুমানিক ২ টার সময় অভিযান চালিয়ে আলী গ্রামের আমিরুলের বাড়ির পিছনে মাটির নিচ হতে ৪০”×১৯” মাপের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে। থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান,মূর্তিটি থানা হেফাজতে রয়েছে। উদ্ধার কৃর্ত বিষ্ণুমূর্তি টি আদালতের অনুমতি সাপেক্ষে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা দেয়া হবে। নুর আলম আজাদ গাইবান্ধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]