প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালু করায় প্রধানমন্ত্রীকে সুজনের কৃতজ্ঞতা

Share the post

সরকারঘোষিত লকডাউনে দেশে ছুটিতে আসা প্রবাসীদের স্ব স্ব কর্মস্থলে ফিরে যেতে বিশেষ ফ্লাইট চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।শুক্রবার (১৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ ধন্যবাদ জানান।

ধন্যবাদ বার্তায় সুজন বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের মধ্যেও প্রবাসীরা দেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন। যেখানে মহামারীতে পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে, সেখানে আমাদের প্রবাসীরা কষ্ট করে দেশে অর্থ প্রেরণ করে অর্থনীতির চাকাকে গতিশীল রেখেছে।

তাই দেশে ছুটিতে আসা যেসব প্রবাসী কর্মী লকডাউনের কারণে আটকা পড়েছেন, তাদের জন্য বিশেষ ফ্লাইট চালু করায় প্রধানমন্ত্রী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সুজন।

সেইসাথে ইউরোপসহ যে সকল দেশে করোনা সংক্রমণ অত্যধিক হারে বৃদ্ধি পাচ্ছে সেসব দেশের ফ্লাইট বন্ধ রাখার আহবান জানান।

তিনি বলেন, দেখা যাচ্ছে যে অনেকে করোনার ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশ যাচ্ছে। এতে করে বিদেশে দেশের সুনাম নষ্ট হচ্ছে। তাই দেশের সকল বিমানবন্দরে করোনার নমুনা পরীক্ষার সুযোগ সৃষ্টির অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]