রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত ১
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার আরোহীসহ দুজন।শুক্রবার (১৬ এপ্রিল) সকালে বিবির বাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়িটি বেপরোয়া গতিতে কাজলার দিকে যাচ্ছিল। এ সময় সামনে থাকা একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় গাড়িটি। ঘটনাস্থলেই নিহত হন রিকশাচালক। আহত দুজনকে চিকিৎসার জন্য নেয়া হয় হাসপাতালে।
এই ঘটনায় এলাকাবাসী জড়ো হয়ে সিটি করপোরেশনের গাড়িটিকে জব্দ করে ভাঙচুর চালায়। পরে পুড়িয়ে দেয়। তবে চালক বা হেলপার কাউকে আটক করা যায়নি। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

