নীলফামারীতে ২০হাজার মানুষকে ইফতার বিতরণ করবেন সেচ্ছাসেবী সংগঠন
রাজু আহম্মেদ( নীলফামারী জেলা প্রতিনিধি): নীলফামারী জেলায় পূর্বের নেয় এবারো ২০ হাজার মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করবে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইফ ফাউন্ডেশন’। পহেলা রমজান থেকে এই কর্মসুচীর সুচনা হয়েছে নীলফামারী পৌরসভা জুড়ে। চৌরঙ্গি মোড়ে বিকেলে নীলফামারী পৌরসভার মেয়র ও উদ্যোগের পৃষ্টপোষক দেওয়ান কামাল আহমেদ এর উদ্বোধন করেন। এ সময় আরেক পৃষ্ঠপোষক ও নুহা অটোরাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রাকিব হাসান মিশুক, সেইফ ফাউন্ডেশনের প্রধান রাসেল আমিন ¯^পন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার উপস্থিত ছিলেন। গেল বছর করোনাকালীন রমজানে দরিদ্র ২০ হাজার মানুষের মাঝে ইফাতার সামগ্রী বিতরণ করেছিলো সংগঠনটি। পৃষ্ঠপোষক ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ে চলছে লকডাউন।
রমজানের এই সময়ে দরিদ্র মানুষরা যাতে ইফতার থেকে বঞ্চিত না হন সেজন্য এই কর্মসুচী নেয়া হয়েছে। যা সেইফ ফাউন্ডেশনের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। সেইফ ফাউন্ডেশনের প্রধান রাসেল আমিন স্বপন জানান, গত বছরের মত এবারো আমরা দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছি। ২০হাজার মানুষকে দেয়া হবে। পাশাপাশি শহরের ৫০টি মসজিদেও পাঠানো হবে ইফতার সামগ্রী। এই উদ্যোগে পৃষ্ঠপোষক হিসেবে থাকায় নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ ও ব্যবসায়ী সৈয়দ রাকিব হাসান মিশুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

