ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত

Share the post

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়ায় বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিলয় দাস নামে এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে বাঁচাতে গেলে ননী দাসের ছেলে আকাশ ও চয়ন সাহাকে পিটিয়ে আহত করা হয়।

নিলয় দাস মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন। বাকি দু’জন জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।এ ঘটনায় নিলয় দাসের কাকা রবীন্দ্র দাস থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। তবে ওই সময় পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেননি।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাইক পাড়ার শংকর দাসের ছেলে নিলয় দাস আনন্দ বাজারে ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। কালীমন্দির এলাকায় আসা মাত্র গোপাল দাসের ছেলে জয়ন্ত দাস ও প্রশান্ত দাস, নিলকান্ত দাস, জয়ন্ত দাসের ছেলে অনিক দাস, নিখিল দাসের ছেলে বাপন দাস, ইন্দ্র মাঝির ছেলে হৃদয় মাঝিসহ আরও পাঁচ-ছয়জন নিলয়ের ওপর হামলা করে। প্রথমে তারা নিলয়ের গলায় ছুরি চালায় ও পরে বুকে আঘাত করে। তাকে বাঁচাতে গিয়ে আকাশ ও চয়নও হামলার শিকার হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি জেনেছি। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]