ইউএস প্রবাসী মনিরুজ্জামান চৌধুরী পক্ষ থেকে ঘর ও নলকূপ পাবে প্রতিবন্ধী রাশেদা।
মোঃ ফায়েল খান (সন্দ্বীপ প্রতিনিধি): চট্রগ্রাম জেলার ৬ নং কালাপানিয়া বেড়িবাঁধে জীবনযাপন করে প্রতিবন্ধী রাশেদা বেগম ও তার মা নিলুপা বেগম। তাদের থাকা খাওয়া কষ্ট কর হয়ে পড়ে ফেইসবুকে তা প্রচার হলে তা দেখে চট্রগ্রাম জেলার গাছুয়া ইউনিয়নের মানবতার প্রেমিক গাছুয়া ইউনিয়নের ঐতিহ্যববাহী চৌধুরী বাড়ির কৃতি সন্তান ইউএস প্রবাসী মোঃ মনিরুজ্জামান চৌধুরী জানান তিনি শারীরিক প্রতিবন্ধী রাশেদা বেগম ও তার মায়ের জন্য একটি ঘর ও নলকূপ স্থাপন করে দিবেন এবং তিনি আরো জানান যদি রাশেদা ও তার মা গাছুয়ায় এসে বসবাস করতে চান তাহলে ওনি রেজিস্ট্রি সহ জমি দান করবেন । এলাকা বাসী বলেন এমন মানবতার কাজ করার জন্য আমরা সবাই মনিরুজ্জামান চৌধুরী সাহেব কে ধন্যবাদ জানাই।

