ম্যাফ স্যুজ লিমিটেডের অর্থায়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন তুলে দিচ্ছেন কাউন্সিলর মোরশেদ আলম।

Share the post

 চট্টগ্রাম সংবাদ: গত ১৪ই মার্চ ২০২১ইং-এ ৮নং শুলকবহর ওয়ার্ডের খুলশী কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি ঘর পুরোপুরিভাবে পুড়ে ছাঁই হয়ে যায়। গৃহস্থালির সব সহায় সম্বল হারিয়ে ঐ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর দিনাতিপাত করছিল। এমনই এক দূর্বিসহ সময়ে ঐসকল পরিবারের পাশে দাঁড়িয়ে ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম এই সকল অসহায় পরিবারের পাশে দাড়নোর জন্য সমাজের বিত্তশালী মানুষদের প্রতি মানবিক আহ্বান জানান। তার এই মানবিক ডাকে সাড়া দিয়ে অসহায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নতুনভাবে ঘর নির্মাণের জন্য ২২বান ঢেউটিন প্রদান করেন ম্যাফ স্যুজ লিমিটেড। গতকাল ৮ই মার্চ বৃহস্পতিবার বিকালে ঘর নির্মান সামগ্রী হিসেবে ঢেউটিনগুলো ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তুলে দেন কাউন্সিলর মোঃ মোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন ম্যাফ স্যুজ লিমিটেড এর এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সফিউল আজম, ম্যানেজার ইঞ্জিঃ আরিফ আহমেদ, এক্সিকিউটিভ অফিসার ইকরামুল ইসলাম,সমাজ সেবক সাব্বির হান্নান, খুলশী কলোনী মহল্লা কমিটির সভাপতি কাইয়ুম সিদ্দিক, খুলশী কলোনী বায়তুল জান্নাত জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের, ৯নং রেলওয়ে ব্রীজ বার আউলিয়া মহল্লা কমিটির সভাপতি মোতালেব সরকার, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বায়তুল জান্নাত জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য সাব্বির সিদ্দিক, খুলশী কলোনী মহল্লা কমিটির সাংগঠনিক সম্পাদক নেহাল রশীদসহ প্রমুখ।
টিন বিতরণকালে কাউন্সিলর মোঃ মোরশেদ আলম
অসহায় পরিবার গুলোর পাশে দাড়নোর জন্য ম্যাফ স্যুজ লিমিটেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পাশাপাশি এমন দূর্যোগ-দূর্দিনের মানবিক বিপর্যয়ের সময়গুলোতে সমাজের বিত্তশালী মানুষগুলো যেন অসহায় মানুষের পাশে থাকে তার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]