দক্ষিণ আগ্রাবাদ ২৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাকিব হাওলাদারের উদ্যোগে মাক্স বিতরণ কর্মসূচি।
চট্টগ্রাম সংবাদ: দক্ষিণ আগ্রাবাদ ২৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাকিব হাওলাদারের উদ্যোগে মাক্স বিতরণ কর্মসূচি। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর প্রাদুর্ভাব বেড়েই চলছে।এই মুহূর্তে সচেতনতা ছাড়া বিকল্প কোন কিছুই নেই।
পরিস্থিতি মোকাবেলায় মাস্ক পরিধান করা সকলের উচিত।এই লক্ষ্যে চট্টগ্রামের হালিশহর থানার আওতাধীন দক্ষিণ আগ্রাবাদ ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচী পালন করেন ছাত্রলীগ নেতা রাকিব হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রলীগ নেতা সজিব,সজু,নাহিদ,মাসুদ,রাসেল সহ প্রমুখ।

