খুলনায় পৌঁছেছে করোনার ০১ লাখ ২৫ হাজার ডোজ
জাহাঙ্গীর আলম (মুকুল) স্টাফ রিপোটার,খুলনা: বুধবার ৭ই এপ্রিল দুপুর ১টায় খুলনা সিভিল সার্জন অফিসে পৌঁছেছে করোনার টিকার ০১ লাখ ২৫ হাজার ডোজ। সরকারী নির্দেশনা মোতাবেক আগামী ০৮ই এপ্রিল বৃহস্পতিবার থেকে কোভিড-১৯ ভ্যাক্সিনের ২য় ডোজ প্রদান শুরু হবে। একই সাথে ১ম ডোজ প্রদান কার্যক্রম চলবে। যারা মোবাইলে এসএমএস পাবেন শুধুমাত্র তারা নির্ধারিত দিনে টিকা গ্রহণ করবেন। নির্ধারিত দিনে নির্ধারিত টিকাদান কেন্দ্রে টিকাকার্ডসহ যোগাযোগ করুন। বর্তমান নির্দেশনা অনুযায়ী ,টিকা নেবার সময় টিকাকার্ড ও মোবাইলের এস এম এস দুটোই লাগবে।অন্যথা টিকা দেওয়া সম্ভব হবেনা বলে জানিয়েছেন খুলনা সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মাদ।

