জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার ১
জাহাঙ্গীর আলম (মুকুল),স্টাফ রিপোটার খুলনা : খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ৬ই এপ্রিল মাদকদ্রব্য গাঁজাসহ ফজলে রাব্বি (১৯)কে আটক করে। খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ)/ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদক উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা কালে রুপসা থানার কাজদিয়া গ্রামের ভৈরব নদীর পাড়ের উপর উপস্থিত হয়েে ফজলে রাব্বি (১৯), পিতা- মোঃ সেলিম সরদার, সাং- মুজগুন্নী বাস্তুহারা ১০ নং রোড, থানা-খালিশপুর, কেএমপি, খুলনা. বর্তমান সাং- নৈহাটি (নানা- মৃত নওয়াব আলী সরদার), থানা-রূপসা, জেলা-খুলনাকে ধৃত পূর্বক তার হেফাজত হতে একটি শপিং ব্যাগের ভিতর পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় রক্ষিত ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পুর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন। এই ঘটনায় উপরোক্ত ব্যক্তির বিরুদ্ধে এস আই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন|

