সৈয়দপুরে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রাজু আহম্মেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১ নং কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ কুলপাড়ায় মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়।তাকে ১ বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রমিজ আলম সহ অন্যন্যা উপজেলার প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

