বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী সেই যুবক গ্রেপ্তার

Share the post

আকিব হৃদয়, নিজস্ব প্রতিবেদকঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের আন্দোলনের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত তরুণ মো. আরমান আলিফকে (২২) অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৫ এপ্রিল) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত এ তথ্য জানিয়েছেন। আটককৃত আরমান জেলার নাসিরনগর উপজেলার ফুলকাকান্দি গ্রামের শুকুর মিয়ার ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ এড়াতে আরমান চুল-দাড়ি কামিয়ে ফেলেছিলেন। গতকাল রোববার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। সংবাদ সম্মেলনে লে. কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, আরমানের দেয়া তথ্যমতে জেলা শহরের কাজীপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের কাজে ব্যবহৃত শাবলটি উদ্ধার করা হয়। এছাড়া তার বাসা থেকে একটি পিস্তল ও দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, ভিডিও ফুটেজ ও ছবি দেখে আরমানকে শনাক্ত করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতির জনকের ম্যুরাল ভাঙচুরের মাধ্যমে সমগ্র বাঙালি জাতিকে অবমূল্যায়নের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে র‌্যাব। সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মো. যোবায়ের উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]