ঝালকাঠিতে ২৪ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Share the post

মো:সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের বাতাসাপট্টি আরাফাত বোডিং (আবাসিক) হোটেলে অভিযান চালিয়ে ২৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮। রবিবার বিকেল পৌনে ৪ টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-নোয়াখালী জেলার সুবর্ণচর থানাধীন পশ্চিম চর জব্বার এলাকার মৃত খুরশীদ আলমের ছেলে বেলায়েত হোসেন (৪০) ও চট্রগ্রামের খুলশী থানার পলিটেকনিক্যাল ছাফা নগর এলাকার মৃত আবুল হাসেম হাওলাদারের ছেলে নির আহমদ (৪১) । র‍্যাব জানায়, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলার সদর থানাধীন বাতাসাপট্টি রোড সংলগ্ন আরাফাত বোডিং(আবাসিক) নামক হোটেলের চতুর্থ তলার ৪০৪ নং কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৪,৪০০ (চব্বিশ হাজার চারশত) পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৮১,৮৩০ (একাশি হাজার আট শত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাব – ৮ এর বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি জেলার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব ৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]