কিশোরগঞ্জে হেফাজত-বিএনপির তান্ডবের ঘটনায় পাচঁ মামলা, আসামী সাড়ে আট হাজার

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জে হেফাজত-বিএনপির তাণ্ডবের ঘটনায় আলাদা পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে সাড়ে আট হাজার নেতাকর্মীকে। বৃহস্পতিবার (১ এপ্রিল) কিশোরগঞ্জ মডেল থানায় চারটি ও কটিয়াদী মডেল থানায় একটি মামলা করা হয়। এই মামলাগুলোতে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া একইদিন আওয়ামী লীগ অফিসে হেফাজতের হামলা-ভাঙচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আহমেদ উল্লাহ বাদী হয়ে মামলা করেন। এতে এক হাজার অজ্ঞাতনামাকে আসামি করা হয়। পুলিশ জানায়, হরতালের দিন শহরের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের ঘটনায় মডেল থানায় পুলিশ বাদী হয়ে তিনটি দায়ের করে।

এই মামলাগুলোতে হেফাজত-বিএনপির শতাধিক নেতাকর্মীর নামসহ প্রায় সাড়ে চার হাজার জনকে আসামি করা হয়। এর আগে গত রোববার (২৮ মার্চ) কিশোরগঞ্জ শহরের পুরান থানা, বড়বাজার, গৌরাঙ্গবাজারসহ বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের ঘটনায় গত সোমবার (২৯ মার্চ) কিশোরগঞ্জ মডেল থানায় দু’টি মামলা হয়। বড় বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহরাব হোসেন বাদী হয়ে দায়েরকৃত মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আড়াই হাজার জনকে আসামি করা হয়। একইদিন কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন বাদী হয়ে ৩৮ জনের নামসহ অজ্ঞাত ২৫০ জনের নামে মামলা করেন। শহরের একরামপুর ও পুরান থানা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের ব্যাপক সংঘর্ষের ঘটনায় বুধবার (৩১ মার্চ) কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পল্লব সরকার বাদী হয়ে একটি মামলা করেন।

এ মামলায় ৫৪ জনের নাম উল্লেখসহ ১৮০০ অজ্ঞাতনামা লোকজনকে আসামি করা হয়। এসব মামলায় অন্তত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে উল্লেখ করে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। পুলিশ সুপার জানান, হেফাজত ও বিএনপির নেতাকর্মীরা বিনা উস্কানিতে পুলিশের ওপর হামলা করে। জেলা আওয়ামী লীগ অফিসসহ কয়েকটি স্থানে ব্যাপক তাণ্ডব চালায় তারা। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। আরও দু’টি মামলা হবে। এসব মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে বর্তমানে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]