রাজাপুরে আগুনে পুড়ে ছাই স্কুল শিক্ষকের বসতঘর, ব্যাপক ক্ষতি

Share the post

মোঃ সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের উত্তর শুক্তাগড় গ্রামের স্কুল শিক্ষক এসকেন্দের ফরাজির বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালের এ ঘটনায় আগুনে পুড়ে পুরো বসতঘর ছাই হয়ে গেছে। এসকেন্দের ফরাজির শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। ওই বসতঘরে এসকেন্দের ফরাজি ও তার ভাই মোহাম্মদ আলী ফরাজির পরিবার বসবাস করতো। মোহাম্মদ আলী ফরাজির ছেলে নজরুল ইসলাম ফরাজি জানান, সকালে ঘরের লোকজন পাশের এক আত্মীয়ের ঘরে নাস্তা খাওয়ার জন্য যায়। তবে নজরুল ঘরেই ছিলেন। এসময় তার চাচা এসকেন্দের ফরাজি ও তার পরিবারের লোকজন যে পাশে থাকতো, ওই পাশ থেকে প্রচন্ড ধোয়া বের হতে দেখে তিনি ছুটে যান। কিন্তু মূর্হর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দ্রæত ছড়িয়ে পড়ে।

এতে ঘরে থাকা সোনার গহনা, টাকা ও মালপত্র পুড়ে যায়। আগুনে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে, তবে কিভাবে আগুন লাগলো তা নিশ্চিত করে বলতে পারেননি নজরুল। প্রাথমিকভাবে ধারনা করছেন বিদ্যুতেরশর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এলেও কোন কিছুই রক্ষা করা বা উদ্ধার করা সম্ভব হয়নি। রাজাপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সাদিকুর রহমান জানান, খবর পেয়ে রাজাপুর ও কাউখালি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। আশপাশের ঘরগুলো রক্ষা করা গেলেও ওই ঘরটি পুড়ে যায়। আগুন লাগার কারন জানা যায়নি, তবে ধারনা করা হচ্ছে বিদ্যুতেরশর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]