পিস্তল-গুলিসহ যুবককে ধরল র‍্যাব

Share the post

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ২টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিনসহ কাজল (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার লহালামারী গ্রাম থেকে কাজলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাজল রাজশাহীর তানোর উপজেলার দোগাছা হাপানিয়া গ্রামের মোঃ বিশুর ছেলে।

র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকার অবৈধ অস্ত্র ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্র চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে।

এমন খবরে সোমবার (২৯ মার্চ) রাতে শিবগঞ্জ উপজেলার লহালামারী গ্রামে অভিযান চালিয়ে কাজলকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ২টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কাজল প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]