জমি নিয়ে বিরোধ: ভাইদের মারধরে ভাই নিহত

Share the post

কক্সবাজার শহরে ভাই-বোনদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। সোমবার (২৮ মার্চ) বিকালে কক্সবাজার শহরের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আনোয়ার হোসেন। তিনি জানান, এ ঘটনায় হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নিহত আব্দুর রহিম (৩০) কক্সবাজার শহরের চৌধুরী পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক আনোয়ার বলেন, কক্সবাজার শহরের চৌধুরী পাড়ায় বাবার মালিকানাধীন জমির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে আব্দুর রহিমের সঙ্গে ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার বিকালে তার ওপর ছোট ভাই মোহাম্মদ তারেক, মোহাম্মদ ইব্রাহিম ও ইব্রাহিমের স্ত্রী মুন্নীসহ আরো কয়েকজন মিলে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আব্দুর রহিম আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করে। তার পিঠে ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া পাওয়া গেছে।

ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শহর পুলিশ ফাঁড়ির এ ইনচার্জ। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]