বালতিতে ডোবানো বোমা সদৃশ বস্তু উদ্ধার!

Share the post

নরসিংদী শহরের একটি বাড়ি থেকে দুইটি বালতিতে ডোবানো অবস্থায় বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। শনিবার (২৭ মার্চ) দুপুরে শহরের বানিয়াছল এলাকার রাঙ্গামাটি কবরস্থান সংলগ্ন ওই বাড়িটির একপাশ থেকে বালতি দুটো পাওয়া যায়। পুলিশ, বাড়ির মালিক বা স্থানীয় লোকজন কেউই এগুলো এখানে কিভাবে এলো তা বলতে পারছেন না।

তিনতলা যে বাড়িটি থেকে এসব বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে বাড়ির মালিক মো. আবদুল জলিল। তিনি শহরের বানিয়াছলের রাঙ্গামাটি এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে ও একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।

বাড়িটির মালিক মো. আবদুল জলিলের স্ত্রী আমেনা বেগম জানান, শনিবার বেলা ১১টার দিকে আমাদের গ্যাস সিলিন্ডারের সমস্যা ঠিক করতে আসেন এক ব্যক্তি। তাকে নিয়ে বাড়িটির নিচতলার সাইড গেটের তালা খুলে ভেতরে যাই। সেখানে গিয়ে দেখি দুটো বালতি পড়ে আছে। এগিয়ে গিয়ে দেখি এসব বালতির ভেতরে বালু দিয়ে ঠাসা কয়েকটি স্কচটেপ পেঁচানো বস্তু রাখা আছে। আমি সেই বালতিগুলো ধরতে গিয়েছিলাম, কিন্তু গ্যাস সিলিন্ডার ঠিক করতে আসা ওই ব্যক্তি আমাকে বলেন, এগুলো দেখতে বোমার মতো মনে হচ্ছে। পরেই আমার স্বামীকে ঘটনা জানালে তিনি পুলিশে খবর দেন।

পুলিশ বলছে, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই বালতিগুলোতে বোমা সদৃশ বস্তু দেখতে পাই। বালু দিয়ে ঢেকে রাখা এসব বস্তু বোমা জাতীয় কিনা তা এখনো নিশ্চিত নই আমরা। নিশ্চিত হওয়ার জন্য ঢাকায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর জানানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত তারা এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। তারা এলে সেগুলো উদ্ধার করা হবে নিশ্চিত হওয়া যাবে। তারা আসা পর্যন্ত বাড়িটিতে রেখেছে পুলিশ।

নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, দুটো বালতিতে বোমা সদৃশ বস্তু পাওয়া গেলেও ঠিক কয়টা তা গণনা করা যায়নি। রাজধানী ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]