দক্ষিণখানে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
রাজধানীর দক্ষিণখানে কেসি স্কুলের সামনে আব্দুর রশিদ নামের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ আইনুজবাগ এলাকার বাসিন্দা। মরদেহ রাখা হয়েছে স্থানীয় কেসি হাসপাতালে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কেসি হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে পাঠানো হয়। কারা, কী কারণে রশিদকে হত্যা করেছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানাতে পারেনি পুলিশ।
তবে স্থানীয়দের দাবি, রশিদকে গুলি করেছেন ক্ষমতাসীন দলের নেতা আমিনুর ইসলাম। ঘটনাস্থল ও কেসি হাপাতালের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।

