একাত্তরের বীরঙ্গনা নারীর সন্ধান সম্মান সূচক পদবীর দাবী বুলবুলির

Share the post

রাজু আহম্মেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সম্ভ্রম হারিয়ে যে সমস্ত নারী এখনো নিরবে কাঁদে তাদের মধ্যে এক বীরঙ্গনা নারীর আর্তনাদ পর্দার আড়ালে রয়েছে। সৈয়দপুর উপজেলার খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের হাজীপাড়ার মরহুম তছির উদ্দিন সরকারের স্ত্রী বিধবা যুবতী বুলবুলি নামের ওই বীরঙ্গনা নারী স্বাধীনতা যুদ্ধ চলাকালীন তার নিজ বসত বাড়িতে স্থানীয় রাজাকারদের সহযোগীতায় পাক হানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে সম্ভ্রম হারায় এবং পাক হানাদার বাহিনীর বর্বরতার কাহিনী মনে হলে বুলবুলি আজও নিরবে কাঁদে।

কারণ সে সময় স্থানীয় এলাকাবাসীর অনেকেই বিষয়টিকে কু-নজরে দেখেছেন। তিনি পাক হানাদার বাহিনী ও স্থানীয় রাজাকারদের ভয়ে সে সময় বাড়ি থেকে বাহির হতে পারতেন না। ঘরের মধ্যেই বালু জমিয়ে প্রসাব পায়খানা করতেন এবং অনেক সময় ছেলে মেয়েদের নিয়ে অনাহারে দিন কাটিয়েছেন। তবুও তিনি কষ্টের মাঝে ইবাদত বন্ধকীর মাধ্যমে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেছেন, বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ডাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য, যে মুক্তিযোদ্ধারা প্রাণ পণ লড়াই করে চলেছেন তা যেন সফল হয়। তিনি আক্ষেপ করে বলেন, দেশ স্বাধীন হওয়ার পঞ্চাশ বছরেও অসংখ্য বীরাঙ্গনা এখনও সম্মানসূচক পদবী পাননি। আমি এর ব্যতিক্রম নই। তাই তিনি সকল বীরঙ্গনাদের সম্মানসূচক পদবী দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশু হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক বলেন, আমরা এখনও কোন সুনির্দিষ্ট নির্দেশনা পাইনি। তবে বীরঙ্গনা নারীদের সম্মানসূচক পদবী দেওয়ার জন্য সরকারের পরিকল্পনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]