রাজাপুরে সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থীর বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে প্রার্থী হওয়ার অভিযোগ

Share the post

মো: সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি : বাতিলের দাবিতে দুই প্রার্থীর সংবাদ সম্মেলন ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ৩ নং সংরক্ষিত মহিলা পদের প্রার্থী জেসমিন আকতারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে প্রার্থী হওয়ার অভিযোগে প্রতিদ্ব›দ্বী দুই প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। সোমবার বিকেলে রাজাপুর সাংবাদিক ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন প্রতিদ্ব›দ্বী দুই প্রার্থী মোসাঃ ছালমা বেগম ও উম্মে মনিরা ইয়াসমিন। এ বিষয়ে ঝালকাঠি জেলা নির্বাচন অফিসেও লিখিত অভিযোগ দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে প্রার্থী উম্মে মনিরা ইয়াসমিন লিখিত অভিযোগে জানান, বড়ইয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা প্রার্থী জেসমিন আকতারের জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম পারুল বেগম কিন্তু তার মায়ের জাতীয় পরিচয়পত্রে নাম কহিনুর বেগম।

প্রার্থী জেসমিন আকতারের ছোট বোন মোসাঃ স্বর্ণা আক্তার জাতীয় পরিচয়পত্রেও মায়ের নাম কহিনুর বেগম। তার মায়ের জাতীয় পরিচয়পত্রে নাম কহিনুর বেগম হওয়া সত্তে¡ও তথ্য গোপন করে নির্বাচনী হলফনামায় পারুল বেগম লিখেছেন। এছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত না হয়েও পেশা লিখেছেন শিক্ষকতা। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নির্বাচনী হলফনামায় এ ভুল, গড়মিল ও মিথ্যা তথ্য দিয়ে লিপিবদ্ধ হলফনামা দাখিল করা হলে মনোনয়পত্র বাছাইয়ের দিন ১৯ মার্চ এসব ত্রুটি-বিচ্র্যুতি দেখে রিটার্নিং অফিসার প্রার্থীতা স্থগিত রাখেন। কিন্তু রাত ৮ ঘটিকার দিকে অজ্ঞাত কারনে প্রার্থীতা বৈধ বলে ঘোষনা দেন রির্টানিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন।

এ বিষয়ে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা বৈধ ঘোষণার সার্টিফাই কপি সংগ্রহ করে জেলা নির্বাচন অফিসে এসব ভুল ও গড়মিল তথ্য প্রদানের দায়ে জেসমিন আকতারের প্রার্থীতা বাতিলের জন্য আবেদন করেছেন। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ উধ্বর্তন সকল কর্মকর্তাদের কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আশুহস্তক্ষেপ কামনা করা হয়। এসব অভিযোগের বিষয়ে প্রার্থী জেসমিন আকতার জানান, এসব অভিযোগ তো জেলা নির্বাচন অফিসে দায়ের করেছেন তারা, এ বিষয়ে সেখানেই কথা হবে। জেলা নির্বাচন অফিসার অহিদুজ্জামান মুন্সি জানান, অভিযোগের বিষয়ে শুনানী শেষে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]