১ থেকে ৩ এপ্রিল তিন দিনব্যাপী ঈদ এক্সট্রাভ্যাগেনজা

Share the post

 চট্টগ্রাম সংবাদ: ১ থেকে ৩ এপ্রিল তিন দিনব্যাপী ঈদ এক্সট্রাভ্যাগেনজা। ঈদের আগেই পোষাক প্রদর্শনী ও লাইফস্টাইলের পূর্ণাঙ্গ আয়োজন হচ্ছে পেনিনসুলায় প্রতিবছর ঈদের পূর্বে ক্রেতা দর্শনার্থী এবং নারী উদ্যোক্তারা যে মেলার জন্য অপেক্ষায় থাকেন সেটি হচ্ছে চট্টগ্রামের তারকা হোটেল পেনিনসুলার ঈদ এক্সট্রাভ্যাগেনজা। যার নিয়মিত আয়োজক চট্টগ্রামের জনপ্রিয় ইভেন্ট প্ল্যানার ‘লামোর ইভেন্ট’, মেকাপ-শেকাপ ও রিফাত ক্রিয়েশন। করোনা পরিস্থিতির কারনে গত বছর অনুষ্ঠি হতে পারেনি এই ফেয়ার।

তবে আগামী ১, ২, এবং ৩ এপ্রিল পেনিনসুলার ডালিয়া হলে আরো বৃহদ এবং বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ এক্সট্রাভ্যাগেনজা-২০২১। লামোর ইভেন্টের উদ্যোক্তা সাদ শাহরিয়ার জানান, ঈদকে সামনে রেখে নগরবাসীকে অভিজাত পরিবেশে সাশ্রয়ী মুল্যে ঈদ শপিং-এর সুযোগ দেয়ার পাশাপাশি ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উদ্যোগ এবং কার্যক্রমকে উৎসাহ যোগানো এবং তাদের বাণিজ্যিকভাবে লাভবান করতে তারকা হোটেলে ঈদ এক্সট্রাভ্যাগেনজা আয়োজন করা হয়েছে। আগের ছেয়ে আরো বড় এবং বর্ণিল আয়োজনে, ঢাকা ও চট্টগ্রামের আরো বেশি ব্র্যান্ড এবং উদ্যোক্তাদের অংশগ্রহনে ১ এপ্রিল থেকে ৩ এপ্রিল এই ফেয়ার অনুষ্ঠিত হবে। বৃহদ গার্লস গ্রুপ মেকাপ- শেকাপের সত্ত্বাধিকারী জুহি চৌধুরী জানান, এবারের ঈদ এক্সট্রাভ্যাগেনজায় অর্ধশতাধিক স্টলে বিক্রয় ও প্রদর্শনীতে অংশ নিবেন নারী উদ্যোক্তারা।

এতে দেশী-বিদেশী পোষাক প্রদর্শনী, জুয়েলারি, কসমেটিকসহ লাইফ স্টাইলের ভিন্ন ভিন্ন সব আনন্দ ও সেবামুলক আয়োজন থাকবে । এছাড়া ফ্যাশন শো’র মাধ্যমেও ঈদ পোশাক প্রদর্শনী উপভোগ করতে পারবেন ক্রেতা দর্শনার্থীরা। প্রতিদিন ফ্রি মেহেদী উৎসব, লামোর স্টাইল ফটোবুথ, বেস্ট সেলার এওয়ার্ড, বেস্ট লুক্রেটিভ স্টল এওয়ার্ড, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার, র‌্যাফেল ড্রসহ আরও নানা আকর্ষণ তো থাকছেই যথারীতি। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল 21 ,স্ট্রাটেজিক পার্টনার হিসেবে থাকছে ডডূল,ফটোগ্রাফি পার্টনার লা ফটোম্যানিয়া,লাইভ স্ট্রিমিং পার্টনার ত্রিমাত্রিক কোন প্রবেশ ফি ছাড়াই নারী ও পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকবে তিন দিনের ঈদ এক্সট্রাভ্যাগেনজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]