প্রধানমন্ত্রী মা-দের সম্মানিত করেছেন, লোহাগাড়ায় মহিলা সমাবেশে আমিন

লোহাগাড়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মা-দের মর্যাদা দিয়েছেন। সম্মানিত করেছেন। তাদের সন্তানদের পিতার পাশাপাশি মায়ের নাম লেখার আইনগত ব্যবস্থা করেছেন। বর্তমানে শিশু মৃত্যুর হার কমেছে। দেশের প্রায়সব গ্রামে কমিউনিটি ক্লিনিক করে চিকিৎসাসেবা মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে লোহাগাড়ার আমিরাবাদের পশ্চিম হাজারবিঘা মাঠে আমিরাবাদ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিলা আওয়ামী লীগ নেত্রী নাছিমা আক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সভাপতি মোঃ দিদারুল আলম দিদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা হাজী মাহমুদুল হক, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, উপ-দপ্তর সম্পাদক এম এস মামুন, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী, ডা. এমরান, হারুনুর রশিদ রাসু, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস এম আজিজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল নবী, লোহাগাড়া বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এইচ এম ইউসুফ কবির, দক্ষিণ জেলা তাঁতী লীগের সদস্য আলিম উদ্দিন, মাস্টার মানিক, ছাত্রলীগ নেতা রানা বড়ুয়া, মিশকাতুর রহমান বিথু, ফখরুদ্দিন ও রিয়াদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম বাবুল। আলোচনা সভা শেষে ৫ শতাধিক দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

