মুজিব জন্মশতবর্ষ উদযাপন মোহরা ৫নং ওয়ার্ড
মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): মুজিব জন্মশতবর্ষ উদযাপন পরিষদ মোহরা ৫নং ওয়ার্ডের উদ্যেগে গত ১৭\০৩\২০২১ বুধবার, সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় মোহরা ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সদস্য জনাব ফয়সাল চৌধুরীর সভাপতিত্বে ও ওয়ার্ড সদস্য আবুল কালাম দুলালের সঞ্চালনায় একটি আলোচনা সভা মোহরা বশির টাওয়ার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মুজিব জন্মশতবর্ষ উদযাপন আমাদের জন্য একটি মাইলফলক।
বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য মেজবা উদ্দিন লিটন,ইলিয়াছ, এড়ভোকেট সৈয়দ খোরশেদ আলম হেলাল, এস,এম মনজু, আবুল কালাম ,এম এ ছোবাহান নুরুল আকতার,জাফর, খোরশেদ আলম, যুবলীগ সদস্য নাহিম, ইলিয়াছ, রুবেল, নজরুল, আলম, সাদ্দাম ছাএলীগ সদস্য জাওয়াদ আনাছ, মহিউদ্দিন প্রমুখ।

