মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে চট্টগ্রামবাসীকে শপথ পড়ালেন মেয়র

চট্টগ্রাম : মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও যৌতুকের বিরুদ্ধে চট্টগ্রামবাসীকে একযোগে শপথবাক্য পাঠ করালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
বৃহস্পতিবার বিকেলে নগরের লালদিঘী ময়দানে চট্টগ্রাম সিটি করপোরেশনের আইনশৃঙ্খলা স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও মাদকবিরোধী মহাসমাবেশে মেয়র উপস্থিত লক্ষাধিক মানুষকে সমস্বরে এই শপথবাক্য পাঠ করান।

এর আগে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন- মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও যৌতুকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শূন্য সহিষ্ণুতা ও যুদ্ধ ঘোষণা করেছেন। তাঁর নির্দেশে সেই যুদ্ধ চট্টগ্রাম থেকেই শুরু হলো। চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে যে কোনো মূল্যে মাদক-সন্ত্রাস-জঙ্গি-দুর্নীতিমুক্ত নিরাপদ বাসযোগ্য নগরী গড়ে তুলবো ইনশাল্লাহ।
মেযর বলেন, এই চট্টগ্রাম মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতার চট্টগ্রাম। এই চট্টগ্রাম এম এ হান্নান, এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, এম এ মান্নান, আখতারুজ্জামান চৌধুরী বাবু, এবিএম মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রাম।
এই পুণ্যভূমি, বিপ্লবতীর্থ চট্টগ্রামকে আমরা একযোগে গড়ে তুলতে চাই। এখানে কোনো মাদকসেবী, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ ও যৌতুকলোভীর স্থান হতে পারে না। সেই কারণে আজ মহাসমাবেশের মাধ্যমে জানিয়ে দিতে চাই- যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত তারা সতর্ক হয়ে যান। অন্যথায় পরিণতি ভালো হবে না। যে কোনো অপকর্ম রুখে দিতে বীর চট্টলাবাসী প্রস্তুত বলে জানান মেয়র।
এর আগে মেয়র আ জ ম নাছির উদ্দীনের ডাকে মাদক, জঙ্গি, সন্ত্রাস, দুর্নীতি ও যৌতুক-বিরোধী মহাসমাবেশ শুরুর আগেই লালদীঘি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
বিকেল পৌনে ৪টা থেকে সমাবেশ শুরু হয়। সমাবেশকে ঘিরে মিছিলের নগরীতে পরিণত হয় চট্টগ্রাম শহর। যে দিকে চোখ যায় মিছিল আর মিছিল। পদব্রজে, বাস-ট্রাকে করে দূর-দূরান্ত থেকে মিছিল এসেছে মহাসমাবেশস্থলে।
মিছিলে অংশগ্রহণকারী বেশিরভাগের এক আওয়াজ, এক সুর- ‘আর নয় মাদক, এবার হবো সেবক’। ৪১ ওয়ার্ডের মাদকবিরোধী কমিটি ছাড়াও বিভিন্ন ছাত্র-যুব সংগঠনের ব্যানারে মহাসমাবেশে মিছিল এসেছে। শ্রমজীবী মানুষ, নারীরাও এসেছেন মিছিল নিযে। মিছিল নিয়ে হাজির হতে দেখা যায় ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও ৪১ ওয়ার্ডের আওয়ামী লীগ নেতৃবৃন্দকে।
প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় মহাসমাবেশে বক্তব্য রাখেন প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, নেছার আহমেদ মঞ্জু, কাউন্সিলর নাজমুল হক ডিউক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামশুদ্দোহা, আইনশৃঙ্খলা স্ট্যান্ডিং কমিটর সদস্য সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার প্রমুখ।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ, মাদকবিরোধী কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
বিকেল সাড়ে ৪টা হতে হতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় লালদিঘী মাঠ। একপর্যায়ে জনসমাগম বিস্তৃত হয় সিনেমা প্যালেস, বক্সিরহাট, আন্দরকিল্লা, কোতোয়ালি মোড় ছাড়িয়ে নিউ মার্কেট পর্যন্ত। মহাসমাবেশে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।
সিটি করপোরেশন আইনশৃঙ্খলা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এইচ এম সোহেলের সভাপতিত্বে মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারের সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জালাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম।