রাজধানীর বাইরেও বাড়ছে করোনা সংক্রমণ

Share the post

রাজধানীর বাইরেও বাড়ছে করোনা সংক্রমণ। বিভিন্ন জেলায় সংক্রমণ বাড়ার লক্ষণ এখন স্পষ্ট। এই পরিস্থিতিতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা।ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। কিন্তু, এখন সেই সংখ্যা ২০ জনের বেশি।

নতুন করে সংক্রমণ বৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।
সপ্তাহ দুয়েক আগেও চট্টগ্রাম নগরী এবং আশপাশের উপজেলায় করোনা আক্রান্তের হার ছিল কম। কিন্তু, গত কয়েকদিনে বদলে যেতে শুরু করেছে সেই চিত্র।

সিলেট বিভাগে সবচেয়ে কম শনাক্তের হার ছিল ৮ মার্চ। সেদিন কেবল একজনের শরীরে করোনার অস্তিত্ব মেলে। তবে চলতি সপ্তাহে আবারও বেড়েছে সংক্রমণ। সিলেট-লন্ডন ফ্লাইট চালু থাকায় এ অঞ্চলে করোনার নতুন ধরনের সংক্রমণের ঝুঁকির বিষয়টি অনেকদিন ধরেই আলোচনায়।

করোনা সংক্রমণ বাড়ার তথ্য আসছে ফরিদপুর, লক্ষ্মীপুর, বাগেরহাটের মতো জেলাগুলো থেকেও।
বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পড়া নিশ্চিত করতে প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

দেশে গত এক দিনে আরো ১ হাজার ১৫৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১৮ জনের। দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত আড়াই মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গতবছরের ৩০ ডিসেম্বর এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ১ হাজার ২৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। আর এক দিনে মৃত্যুর এই সংখ্যাও গত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২৪ জানুয়ারি ২০ জনের মৃত্যুর খবর এসেছিল।সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্তের হারও ৪ জানুয়ারির পর প্রথমবারের মত ৭ শতাংশ পেরিয়ে গেছে। গত একদিনে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ ছিল বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]