মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Share the post

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যান ও মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

শনিবার ভোর ৫টার দিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়ারগঞ্জের সোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)।

আহত একজন জানিয়েছেন, চাঁদপুরে গানের এক অনুষ্ঠান শেষে কক্সবাজার যাচ্ছিলেন তারা। এসময় সোনাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই পার্থ গুহ নিহত হন। আহতদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরেক যন্ত্রশিল্পী হানিফ আহমেদকে মৃত ঘোষণা করেন।

বেতার টেলিভিশন সঙ্গীত শিল্পী সংস্থা চট্টগ্রামের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাহের সংবাদমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে হানিফ অক্টোপ্যাড এবং পার্থ ড্রাম বাজাতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]