মাধবপুরে গহনা বিক্রিতে বাধা দেয়ায় স্ত্রীর হাতের কব্জি কাটল স্বামী

Share the post

 মোঃজাকির হোসেন হবিগঞ্জ প্রতিনিধিঃ ব্যবসার জন্য স্ত্রীর গহনা বিক্রি করে টাকা নিতে চেয়েছিলেন শামীম মিয়া। কিন্তু স্ত্রী তাতে রাজি না হওয়ায় ঘটে বিপত্তি। এ নিয়ে বিবাদের এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীর হাতের কব্জি কেটে দেন শামীম। শুক্রবার (১২ মার্চ) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, গুরুতর অবস্থায় শামীমের স্ত্রী ফাহিমা বেগমকে (২৩) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাহিমার পরিবারের অভিযোগ, দুই বছর আগে শামীম মিয়ার সঙ্গে ফাহিমাকে বিয়ে দেয়া হয়। এরপর থেকেই শামীম ব্যবসা করবেন বলে তাকে টাকার জন্য চাপ দিতেন।

একাধিকবার তারা টাকা দিয়েছেন। এরপরও ফাহিমাকে শারীরিকভাবে নির্যাতন করতো শামীম। এ নিয়ে সামাজিকভাবে একাধিকবার বৈঠকও হয়েছে। সম্প্রতি ফাহিমার সোনার গহনা বিক্রি করে ব্যবসার জন্য টাকা দিতে চাপ দেন শামীম। কিন্তু ফাহিমা রাজি না হওয়ায় শামীম তাকে মারপিট করেন। এক পর্যায়ে শামীম ঘরে থাকা ধারালো দা দিয়ে ফাহিমার হাতের কব্জি কেটে ফেলেন। পরে স্থানীয়রা তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]