গুইমারা সরকারি কলেজের প্রভাষক মোঃ কামরুজ্জামান ও মোহাম্মদ শামীম উদ্দিন সুজন এর রচনা জয়

Share the post

মোঃ করিমুল হক,খাগড়াছড়ি : মুজিববর্ষে ভাষার মাসে খাগড়াছড়ি জেলা গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত সকলের জন্য উন্মুক্ত “ভাষা আন্দোলনের তাৎপর্য এবং মুজিববর্ষ” শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় হয়েছেন গুইমারা সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মোঃ কামরুজ্জামান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক ও খাগড়াছড়ি জেলা আইসিটি অ্যাম্বাসেডর মোহাম্মদ শামীম উদ্দিন সুজন। আর দ্বিতীয় হয়েছেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট কলেজের সহকারি অধ্যাপক মোঃ জুলফিকার আলী। আজ বুধবার (১০ মার্চ) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার তুলে দেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নিলোৎপল খীসা। অন্যদিকে খ- গ্রুপে (একাদশ-দ্বাদশ শ্রেণী) গুইমারা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বর্ষা চৌধুরী (ব্যবসায় শিক্ষা) তৃতীয় হয়েছে।

উল্লেখ্য , ২০১৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কর্তৃক আয়োজিত “কমান্ডার্স রচনা প্রতিযোগিতায় ২০১৫” এ “সন্ত্রাসী দল কর্তৃক চাঁদাবাজি বন্ধে করণীয়” শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রভাষক মোহাম্মদ শামীম উদ্দিন সুজন প্রথম স্থান এবং প্রভাষক মোঃ কামরুজ্জামান তৃতীয় স্থান অর্জন করেছিলেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. বদিউল আলম, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি, জনাব তৃণা চাকমা, প্রধান শিক্ষক, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান জনাব ওয়েন চাকমা। গুইমারা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক ও খাগড়াছড়ি জেলা আইসিটি অ্যাম্বাসেডর মোহাম্মদ শামীম উদ্দিন সুজন জানান প্রকৃতপক্ষে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন স্যারের উৎসাহ ও প্রেরণায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ধারাবাহিকভাবে উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]