খড়-খড়িয়া নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন,৫০ হাজার টাকা জরিমানা।

Share the post

রাজু আহম্মেদ (নীলফামারী জেলা প্রতিনিধি)নীলফামারী: জেলাধীন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের বসুনিয়া মোড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্হপতিবার দুপুর তিনটার দিকে সৈয়দপুরের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম এ সাজা প্রদান করেন।

রমিজ আলম বলেন নদীর পানির গতিপথ কে বাধা সৃষ্টির এটি মুল কারণ। এর কারণে নদীর আশেপাশে যে সমস্ত ঘরবাড়ি সহ কৃষি জমি হুমকির মুখে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হাজী মো. আজাদ (৪৫) উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের একজন স্হায়ী বাসিন্দা।

দুজন প্রত্যক্ষদর্শী জানান, আজাদ উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খরখরিয়া নদী থেকে দীর্ঘ দিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত আজ দুপুরে ঘটনাস্থলে হাজির হয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ঐ ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ১টি ট্রেক্টর আটক করেন বলে এমনটি আমাদের জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]