অস্বাস্থ্যকর পরিবেশে খাবার মজুদ করায় কিশোরগঞ্জে তিন লাখ টাকা জরিমানা

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুত করায় এগারসিন্দুর কোল্ডস্টোরেজকে তিন লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব জানায়, পাকুন্দিয়ার সুখিয়া ইউনিয়নের বড় আজলদী এলাকায় এগারসিন্দুর কোল্ডস্টোরেজে আসন্ন রমজানে বিক্রির উদ্দেশ্যে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুত করেছে- এমন খবরে বুধবার (১০ মার্চ) দুপুরে অভিযান চালানো হয়।

অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খেজুর রাখায় কোল্ডস্টোরেজের ম্যানেজার মাজহারুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন আদালত। আদালতে নেতৃত্ব দেয়া পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান জানান, খাদ্য মজুতে পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রাথমিক ভাবে কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]