কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের শোক প্রকাশ

Share the post

মো: সুমন পাটোয়ারী , চরফ্যাশন প্রতিনিধিঃ কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের শোক প্রকাশ ছবি-চর মানিকা ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ ইকবাল মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়ন যুবদল সভাপতি ও দক্ষিণ আইচা রাব্বানিয়া আলীম মাদ্রাসার এবতেদায়ী প্রধান মো.ইকবাল মাহমুদ(৪৫) স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা নিজ বাস ভবনে সে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক চরফ্যাশন-মনপুরার মা,মাটি ও মানুষের সন্তান মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

তিনি এক শোকবার্তায় বলেন, চর মানিকা যুবদল সভাপতি মো. ইকবাল মাহমুদ ছিলেন দক্ষিণ আইচা বিএনপির একজন নিবেদিত প্রান। তার অকাল মৃত্যুতে দক্ষিণ আইচা বিএনপির ও যুবদলের এক অপূরনীয় ক্ষতি হয়েছে। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সোমবার বিকাল ৫ টার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]