খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।

Share the post

 জাহাঙ্গীর আলম (মুকুল) স্টাফ রিপোটার,খুলনা :‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ^’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ৮ই মার্চ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র পরিচালনায় যে অবদান রেখেছেন তাতে সারা বিশে^ তিনি আজ নারী নেতৃত্বের অন্যতম পথিকৃত। নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে দেশে অসংখ্য নারীবান্ধব কর্মসূচি নেয়া হয়েছে। মেয়র বলেন, নারীকে যখন দায়িত্ব দেয়া হয় তখন তাঁর মধ্যে নেতৃত্বের গুনাবলীও প্রকাশ পায়। তাই নারীকে তাঁর কাজের স্বীকৃতি দিতে হবে। সমাজে নিজের অবস্থান তুলে ধরতে নারীদেরকে অধিকার সচেতন হতে হবে। তখন প্রতিকূল পরিস্থিতিতেও নারী পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাডভোকেট অলকানন্দা দাস, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা রুনু ইকবাল বিথার প্রমুখ বক্তৃতা করেন। এসময় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন, বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত জানান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা। খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলো যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক জেলা প্রশাসন এবং সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০২০-২১ অর্থবছরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৯১ জন রোগীদের চিকিৎসা সহায়তা বাবদ এককালীন ৫০ হাজার টাকা করে মোট ৪৫ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]