রাজাপুরে নির্মাণকালে মডেল মসজিদের কাজ শেষ না হতেই দেয়ালে ফাটল

Share the post

মোঃ সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে নির্মাণকালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ফাটল ধরেছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের দেখা দিয়েছে। উপজেলা সদরের খাদ্যগুদাম সংলগ্নে নির্মাণাধীন মডেল মসজিদের কাজ শেষ হওয়ার আগেই এ ঘটনা ঘটে।জানাগেছে, ২০১৮ সালের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের অধিন ও ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে মসসজিদের নির্মাণ কাজ শুরু হয়। আর এ ভবনের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৩ কোটি টাকা। নির্মাণ কাজের দায়িত্ব পায় বরিশালের মেসার্স খান বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। স্থানীয় মনির হোসেন, কামরুল ইসলাম দুলাল, খোকন তালুকদার জানায়, কাজ শুরুর কিছুদিন পরে নিম্নমানের কাজের অভিযোগে স্থানীয়দের প্রতিরোধে কাজ বন্ধ হয়ে যায়। সঠিক ভাবে কাজ করার শর্তে পুনরায় কাজ শুরু করেন ঐ ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে মসজিদের কাজ প্রায় শেষ।

এর মধ্যে মসজিদের উত্তর ও দক্ষিন দেয়ালের ভিতর ও বাহিরের অংশে দেখা দিয়েছে ফাটল। দেয়ালের ঐ ফাটল মেরামতের চেষ্টা চলছে। তারা আরো জানায়, মসজিদের মূল অংশের পাইলিং ঠিক থাকলেও পেছনের অংশে ঠিক ভাবে পাইলিং না করার কারনে দেওয়াল ডেবে গিয়ে ফাটল দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের অবহেলার কারনেই মসজিদের নির্মাণ কাজ শেষ হতে নাে হতেই ফাটল দেখা দিয়েছে। এ ব্যাপারে মসজিদের সাইট ইঞ্জিনিয়ার আবুল বাশার লিটন বলেন, এ্যাংকর সিমেন্ট একটু বেশি করা। তাই পর্যপ্ত পানির অভাবে দেয়ালের প্লাষ্টারে ফাটল দেখা দিয়েছিল তা ইতোমধ্যে ঠিক করা হয়েছে। এ ব্যাপারে ঝালকাঠি গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রেকৌশলী বাদল কুমার মডেল বলেন, দুই দিন আগেও কাজের সাইট থেকে ঘুরে এসেছি মসজিদের দেয়ালে ফাটলের কোন ঘটনা চোখে পড়েনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]