কিশোরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই চালকের

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের জেলখানা মোড় এলাকায় দু’টি মালবাহী ট্রাক, একটি পিকআপ ও একটি অটোরিকশার সংঘর্ষে মাসুদ ও আবদুল করিম নামে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপের এক হেলপার। শনিবার রাতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে জেলা সদরের জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের চিক্কু মিয়ার ছেলে। তিনি পিকআপের চালক। আর আবদুল করিম (৫৫) অটোরিকশার চালক। তিনি হোসেনপুর উপজেলার রামপুর নয়াপাড়া গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টার দিকে জেলা কারাগারের অদূরে একটি ট্রাক ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

একইসময় অপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় দুটি ট্রাক ও পিকআপ রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপের চালক মাসুদ। আহত হন একই পিকআপের হেলপার মো. হাসান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত অটোরিকশার চালক আবদুল করিমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]