কয়েক হাজার নকল টিকা উদ্ধার

Share the post

মহামারি এই করোনার মধ্যে আশার আলো দেখিয়েছে ভ্যাকসিন বা টিকা। টিকা উদ্ভাবনের পর কিছুটা স্বস্তিতে বিশ্ববাসী। অনেকেই মনের বিশ্বাসে টিকা নিচ্ছেন। এবং তার ফলও পাচ্ছেন। তবে এরইমধ্যে বিশ্ববাসীর কাছে দুঃসংবাদ হচ্ছে করোনার নকল টিকা। ইতিমধ্যে বাজারে নকল টিকা আসার খবর মিলেছে। অসাধু ব্যবসায়ীরা এসব টিকা নিয়ে ব্যবসা করছেন।

সম্প্রতি চীন ও দক্ষিণ আফ্রিকা থেকে করোনার নকল ভ্যাকসিন জব্দ করেছে ইন্টারপোল। চীন ও দক্ষিণ আফ্রিকা থেকে মোট পাঁচ হাজার ৪০০ ভ্যাকসিন বাজেয়াপ্ত করা হয়েছে।

চীনে নকল টিকা উৎপাদনকারী চক্রের বিরুদ্ধে তিন চীনা ও এক জাম্বিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সেখানকার সূত্র ধরে চীন থেকেও নকল ভ্যাকসিন বিক্রেতার একটি চক্রকে আটক করা হয়েছে। অভিযান চালিয়ে আরও ৮০ সন্দেহভাজনকে আটক ও তিন হাজার ডোজ নকল টিকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারপোল।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বাইরে জারিমিস্টনের একটি গুদামঘর থেকে নকল মাস্ক ও দুই হাজার ৪০০ ডোজ নকল ভ্যাকসিন জব্দ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও চীনে নকল ভ্যাকসিন জব্দের পর সংস্থাটি জানায়, এটি সংঘবদ্ধ অপরাধের একটি নগন্য অংশ।

ইন্টারপোল জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকা ও চীনে গ্রেপ্তারের পাশাপাশি সংস্থাটি অন্যান্য দেশের নার্সিং হোমের মতো স্বাস্থ্য সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠান থেকে নকল ভ্যাকসিন বিতরণ ও জালিয়াতির প্রচেষ্টা সম্পর্কিত কিছু রিপোর্টও পেয়েছে।’

ইন্টারপোল আরও সতর্ক করে বলেছে, অনুমোদিত কোনও ভ্যাকসিনই বর্তমানে অনলাইনে বিক্রির জন্য পাওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]