আইনমন্ত্রীর উপস্থিতিতেই সংঘর্ষ, আহত ১০

Share the post

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রীর উপস্থিতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। শুক্রবার দুপুর ১২টায় কসবা উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আইনমন্ত্রী নিরাপদে আছেন।

পুলিশ জানায়, আইনমন্ত্রীর উপস্থিতিতে স্মাট কার্ড বিতরণ অনুষ্ঠান চলাকালে হঠাৎ করেই হলরুমের বাইরে বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী এম.এ আজিজ গ্রুপের সমর্থকদরে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

পরে পুলিশি নিরাপত্তায় আইনমন্ত্রী আনিসুল হক ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]