দিনে ২৫০০ বার ভূমিকম্প আইসল্যান্ডে

Share the post

একশো, দুশো নয়, এক সপ্তাহে ১৭ হাজার বার ভূমিকম্প হয়েছে আইসল্যান্ডে। তবে এসব ভূমিকম্প তেমন শক্তিশালী না হওয়ায় ক্ষয়ক্ষতি খুব একটি হয়নি। তবে বড় দুশ্চিন্তা, জেগে উঠেছে মাউন্ট কেইলি আগ্নেয়গিরি।ইউরোপের দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। উত্তর গোলার্ধের এই দেশ বছরের বেশির ভাগ সময়ই ঢাকা থাকে বরফে। দেশটিতে এক সপ্তাহে ১৭ হাজার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূতাত্ত্বিকদের মতে, আইসল্যান্ডে এতো ভূকম্পন অস্বাভাবিক।
আইসল্যান্ডে এই ১৭ হাজার ভূমিকম্পের প্রথমটি হয় ২৪শে ফেব্রুয়ারি। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী রিকজাভিকের ১৯ মাইল দূরে মাউন্ট কেইলি। মাত্রা ছিল ৫.৭। এরপর একের পর এক আফটারশক। রিখটার স্কে্লে এগুলোর মাত্রা ছিল তিন থেকে চার।

দেশটির একজন ভূমিকম্প বিশেষজ্ঞ জানান, আইসল্যান্ড ভূমিকম্প-প্রবণ। তা সত্ত্বেও এর আগে কখনো এত কম সময়ে এত ভূমিকম্প হয়নি। সামনে ৬ মাত্রার ভূমিকম্পের শংকা করছেন তারা।এদিকে একের পর এক ভুমিকম্পের কারণে বুধবার ৮শ বছর ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি মাউন্ট কেইলি জেগে উঠেছে।নতুন করে শক্তিশালী ভূমিকম্প হলে শুরু হতে পারে লাভা উদগীরণ। চলে আসতে পারে লোকালয়ে।ভূমিকম্পে বেশ কিছু রাস্তায়ও ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছে আইসল্যান্ডের সড়ক মন্ত্রণালয়। সতর্কতা জারি হয়েছে বিমান চলাচলে। টেকটোনিক প্লেটের উপর অবস্থান আইসল্যান্ডের। কম সময়ে এত কম্পন অন্য কিছুর অশনিসংকেত কি না, তা নিয়ে শংকিত বিজ্ঞানীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]