ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা রঞ্জু ও বীর মুক্তিযোদ্ধা কর্ণেল গণি

Share the post

তালুকদার রাসেল ,স্টাফ রিপোর্টার: মুজিব বর্ষের তিন”শ বিয়াল্লিশতম দিনে ঈশ্বরদীর দুই কৃতি সন্তানকে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদান করা হলো। এরা হলেন, বীর মুক্তিযোদ্ধা ও অতিরিক্ত ডিআইজি(অব:) মাহফুজুল ইসলাম রঞ্জু এবং বীর মুক্তিযোদ্ধা ও কর্ণেল (অব:) মোঃ আব্দুল গণি। সম্মান সূচক সদস্য পদ প্রদান উপলক্ষে রবিবার মনোমুগ্ধকর সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে বক্তব্য দেন,প্রেসক্লাবের সহসভাপতি বিপুল জোয়ার্দার,সহসভাপতি আশরাফুল আবেদীন, সহসভাপতি এড.হেদায়েত উল হক,সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান,সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল তালুকদার,ক্রীড়া সম্পাদক মামুনুর রহমান,দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম ও নির্বাহী সদস্য মমিন উদ্দীনসহ অন্যরা।

সভার সভাপতি সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে সম্মান সূচক সদস্য পদ ঘোষণা করেন। পরে তাঁদের সম্মানে সহসভাপতি,বিশিষ্ট গীতিকার,সুরকার ও কন্ঠ শিল্পী আশরাফুল আবেদীনের কন্ঠে একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]