বাগেরহাটে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেধে যুবককে নির্যাতন,ফেসবুকে ভাইরাল

Share the post

মেজবাহ ফাহাদ,বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে আশিক (২৫) নামে এক যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় সোহেল খান নামে এক ইউপি মেম্বারসহ চারজনের নামে গতকাল বৃহস্পতিবার রাতে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। সোহেল খান উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড মেম্বার ও বড় জামুয়া গ্রামের মৃত খলিল খানের ছেলে। জানা গেছে, পার্শ্ববর্তী জিয়ানগর উপজেলার চরনী পর্ত্তাসী গ্রামের কবির আকনের ছেলে আবদুস সবুর আকনের একটি মোবাইল ফোন মঙ্গলবার চুরি করে নেয় মেম্বার সোহেল খানের ছোট ভাই রুবেল খান। চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারের জন্য বুধবার দুপুরে মেম্বার সোহেলের বাড়িতে যান মোবাইল মালিক আবদুস সবুরের বন্ধু আশিক জোমাদ্দার।

সোহেলের কাছে মোবাইলটি উদ্ধারের দাবি করলে আাশিক ও সোহেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেম্বার সোহেল খানের নির্দেশে তার ক্যাডার বাহিনী আশিককে আটক করে তার হাত-পা বেঁধে নির্যাতন করে। গুরুতর আহত আশিককে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে নির্যাতনের দৃশ্যটি কেউ একজন ভিডিও করে বৃহস্পতিবার ‘চিংড়াখালী বাজার’ নামক একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দেয়। মুহূর্তে তা ভাইরাল হয়। পরে প্রশাসনের নজরে আসে। পুলিশ একাধিক মামলার আসামি সোহেল খান ও তার সহযোগিদের আটকের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে বলে থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান। পুলিশ সোহেলের বাড়ি তল্লাশী করে কয়েকটি রামদা ও হকিস্টিক উদ্ধার করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]