বরিশালের বাকেরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত।

Share the post

শাওন অরন্য সিনিয়র নিউজ রিপোর্টার,বরিশাল: বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের ২০২১ ডিজিটাল ম্যারাথনে দেশব্যাপী ১০ লক্ষ জনতার অংশগ্রহনের পরিকল্পনার ধারাবাহিকতায় বাকেরগঞ্জে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। গতকাল ২৩-০২-২০২১ মঙ্গলবার বিকেল ৩ টায় বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর বরিশালের ৬ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ৬২ ইস্ট বেঙ্গল ও বরিশাল জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাইস্কুল মাঠে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।

উক্ত ম্যারাথনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, সহকারী কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, তহমিনা বেগম মিনু, ডাঃ মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ডিভিশনের ৬২ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন মোঃ ইয়াসিন আরাফাত। আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া সহ স্থানীয় সংবাদিক বৃন্দ ।

এ ম্যারাথনে অংশগ্রহন করেন বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংস্থা, বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠান, ও স্বেচ্ছাসেবি যুব সংগঠন এর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]