মাধবপুরে ৩০ কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক

Share the post

মোঃজাকির হোসেন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে রবিবার (২১ ফেব্রুয়ারী ) রাত ২টার দিকে সুরমা চা বাগানের সীমান্তবর্তী বিশ নাম্বার বাংলা টিলা এলাকার পাতি ঘরের পাশে অভিযান চালিয়ে রাজ লাল রাজ প্রধান (২৮) কে ৩০কেজি ভারতীয় গাঁজা সহ আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। রাজ লাল রাজ প্রধান মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে ২০ নাম্বার সেকশন এলাকার চৌতন রাজ প্রধান এর পুত্র। ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ও পলাতক ব্যাক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]