করোনার টিকা নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Share the post

আব্দুল আহাদ(গাজীপুর) : মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকা গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। আজ দুপুরে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি এ টিকা গ্রহণ করেন। টিকা গ্রহণের পর প্রতিমন্ত্রী মহোদয় ভালো বোধ করছেন। কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ সরকার সময় মতো টিকা নিয়ে এসেছে, তা বিশ্বে বিরল এমনকি যুক্তরাষ্ট্রে, ইউরোপে অনেক দেশে টিকার জন্য হাহাকার, উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এতো বিপুল জনগোষ্ঠীর মধ্যে টিকা প্রদান কার্যক্রম এবং মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় এটিই প্রমাণিত হয়, সকল অপপ্রচারকে পেছনে ফেলে প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে সুরক্ষা দেয়ার যে পদক্ষেপ গ্রহণ করেছেন সেটি অত্যন্ত সফল। টিকাদান শেষে প্রতিমন্ত্রী আরো বলেন , দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে সারা দেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম অত্যন্ত সফল ভাবে পরিচালিত হচ্ছে । বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবাদান কারীদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেয়া হচ্ছে। বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে তিনি দেশবাসীকে করোনা টিকা নেয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]