র‌্যাব-১২, সিরাজগঞ্জের অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ভেংড়ী এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, দুইটি মোবাইল ফোন ও নগদ ৪,৭০০ টাকা জব্দ করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস দল “রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের ভেংড়ী এলাকায় জনৈক সাইফুল ইসলামের ভাটার কয়লার দোকানের সামনে” বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মোঃ রবিউল ইসলাম (৫৫), ট্রাকচালক, পিতা মৃত আব্দুল আজিজ, সাং-কাঁঠালবাড়ীয়া (শাহাজীপাড়া), ওয়ার্ড নং ১, রাজশাহী সিটি কর্পোরেশন। মোঃ বাবুল শাহ্ (৬০), ট্রাক হেল্পার, পিতা মৃত সমিরুদ্দিন শাহ্, সাং-মাদারিপুর (পূর্বপাড়া), ওয়ার্ড নং ৩, গোদাগাড়ী পৌরসভা, রাজশাহী।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ট্রাকযোগে হেরোইন বহন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। তারা রাজশাহী থেকে হেরোইন এনে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১২ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। তারা সকল নাগরিককে আহ্বান জানায়—
“র‌্যাব-১২ কে তথ্য দিন, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]