সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছল

Share the post
ফাহাদ, নারায়ণগঞ্জ :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা সন্ত্রাসের প্রতিবাদে ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকার বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসহাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
এসময় আরও বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদ মোল্লা, জামায়াত নেতা ইবরাহীম, খোরশেদ দেওয়ান প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীতে লগি-বৈঠা সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে নিরীহ মানুষ হত্যা করেছে, তার বিচার এখনো হয়নি। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া জাতির জন্য কলঙ্ক।
বিক্ষোভ শেষে একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বিপুল পরিমান নগদ টাকা-স্বর্ণালংকার লুট

Share the post

Share the postবি এম আবুল হাসনাত, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ছোট দড়িকান্দি গ্রামে যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী হাবিবুর রহমান হিরন মোল্লা (৬৩)-এর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ২৪ এপ্রিল গভীর রাতে আনুমানিক রাত ২টা থেকে ৩টার মধ্যে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বারান্দার […]

নারায়ণগঞ্জে আবাসিক নলকূপের ওপর আরোপিত চার্জ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ‎ ‎

Share the post

Share the postমোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি:‎২৫ এপ্রিল ২০২৬ আবাসিক এলাকায় ব্যবহৃত গভীর নলকূপের ওপর সিটি কর্পোরেশনের আরোপিত চার্জ বাতিলের দাবিতে  নারায়ণগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি, নারায়ণগঞ্জ” এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আবাসিক […]