নরসিংদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং জামায়াত-শিবিরের অপ-রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের জেলাখানার মোড় তাহমিদ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি সদর উপজেলা পরিষদের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার এর সঞ্চালনায়  সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ।
এসময় জেলা যুবদলের ভিপি ইলিয়াস হোসেন, মাসুদ রানা হাসিবুল,আব্দুর রউফ ফকির রনি, আনন্দ, ফয়সাল মুন্না,শামীম সরকারসহ বিভিন্ন উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা জামায়াতে ইসলামীর নেতাদের হুশিয়ারী করে বলেন, বিএনপি ও  তারেক রহমানের বিরুদ্ধে কোন কটুক্তি করলে, যুবদলের নেতাকর্মীরা দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। তাই বিএনপির বিরুদ্ধে অপ রাজনীতির চেষ্টা থেকে বিরত থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]